মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে তিন উপদেষ্টার শোকবইয়ে স্বাক্ষর

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তারা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।

স্বাক্ষরকারী তিন উপদেষ্টা হলেন– আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

উপদেষ্টারা যখন শোকবইয়ে স্বাক্ষর করার সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে, আজ (মঙ্গলবার) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৩ দিনের সম্মেলনে যেসব দিকনির্দেশনা পেলেন ডিসিরা

রামেক হাসপাতালে কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ

জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে : ওবায়দুল কাদের

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা: শেখ পরিবারের নামে থাকা সহস্রাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২

আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত : মিথিলা

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নয়া ডিসি

ভারতে মসজিদ ইস্যুতে ৩ মুসলিমকে হত্যা, বন্ধ স্কুল-ইন্টারনেট সেবা

এই পুরস্কার বাবাকে উৎসর্গ করতে চাই : রানি মুখার্জি

জাপানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প