সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এমন কিছু করছি না যা সমাজের ক্ষতি করছে : দেবশ্রী

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৭, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ওপার বাংলার শোবিজে ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বোন দেবশ্রী গাঙ্গুলী। সিরিয়াল থেকে সিনেমা, ওয়েব সিরিজ- সব কিছুতেই তার নজরকাড়া উপস্থিতি। বোনের মতো দেবশ্রীর অভিনয় বেশ প্রশংসিত।

তবে মাঝে মাঝে কিছু বিতর্ক পিছু নেয় তার। এই যেমন অভিনেত্রী মল্লিকা ব্যানার্জির বিয়েতে দেখা মিলেছিল দেবশ্রীর। আর সেখানেই দেখা গেল সিঁথিতে ছোট্ট করে সিঁদুর পরেছেন অভিনেত্রী। সে থেকেই গুঞ্জন তাহলে কি গোপনে বিয়ে সেরেছেন শুভশ্রীর বোন?

এমন গুঞ্জনের জবাবে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন দেবশ্রী গাঙ্গুলী। দেবশ্রীর কথায়, ‘মল্লিকার বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি।’

দেবশ্রী বলেন, ‘সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। আর আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি।

আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে।’ তবে শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মত। তবে রেখাও এক সময় জানিয়েছিলেন, তিনি যে ধরনের সাজগোজ করেন তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় কিশোর গ্যাংয়ের হামলা : পুলিশের গাড়িতে বসেও কুপিয়ে মারার হুমকি দেয় সন্ত্রাসীরা

পৃথিবীর সর্বনাশের জন্য আমরা আসামি : প্রধান উপদেষ্টা

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি : ড. ইউনূস

নারী ফুটবল লিগে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

গ্লোবাল সাউথ সামিটে ড. ইউনূস : দ্রুত ঢাকায় আসুন, নয়তো গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন

‘জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদে উপনীত হওয়ার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ’

মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন তিশা, ভেঙে পড়লেন কান্নায়