মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে শোক

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৩০, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন।

বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

এদিন বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিসিক এলাকায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তারা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যেতে হবে।

সর্বশেষ - অন্যান্য