বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির বাধা, ২ উইকেটে ৬৫ রান ভারতের

প্রতিবেদক
editor
জুন ২৭, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টি-বাধায় পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। ভারত ও ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াইটি শুরু হয়েছে সোয়া এক ঘণ্টা দেরিতে। ভারত ব্যাটিংয়ে নামার পর ফের হানা দিয়েছে বৃষ্টি।

৮ ওভারে ২ উইকেটে ৬৫ রান তুলেছে ভারত। রোহিত শর্মা ২৬ বলে ৩৭ আর সূর্যকুমার যাদব ৭ বলে ১৩ রানে অপরাজিত আছেন। বিরাট কোহলি ৯ আর রিশাভ পান্ত ৪ করে আউট হয়েছেন।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য ইংল্যান্ডের পক্ষে। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য রাখা হয়নি। ফলে আজ ম্যাচের ফল না এলে সুপার এইটপর্বে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।

সর্বশেষ - অন্যান্য