শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রতিবেদক
editor
অক্টোবর ৩, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জার্মান ঐক্য দিবসে ফেডারেল রিপাবলিক জার্মানির সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে দেওয়া একটি চিঠির মাধ্যমে জার্মান ঐক্য দিবসে শুভেচ্ছা জানান তিনি।

চিঠিতে লেখা হয়, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে জার্মান ঐক্য দিবসের এই আনন্দময় উপলক্ষ্যে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে ফেডারেল রিপাবলিক জার্মানির সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।

‘এই ঐতিহাসিক দিনটি শুধু একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জার্মানির ঐক্যকেই চিহ্নিত করে না, বরং এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অবিচ্ছেদ্য অধিকারের মতো সার্বজনীন মূল্যবোধের এক শক্তিশালী স্মারক হিসেবে দাঁড়িয়েছে।’

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ ফেডারেল রিপাবলিক জার্মানির সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। যা গণতন্ত্র, আইনের শাসন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারে গভীরভাবে নিহিত রয়েছে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের জীবনমান উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত এই স্থায়ী সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুসংহত হবে। উভয় দেশের কল্যাণ বয়ে আনবে। এই সুযোগে, আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জার্মানির জনগণের জন্য স্থায়ী শান্তি ও সমৃদ্ধির শুভকামনা জানাচ্ছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ঢাকার বুকে নেমে এসেছে ‘একখণ্ড ফিলিস্তিন’

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় পুলিশ নিহত

প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রুয়েটে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে হানিয়া

স্বৈরাচারের ভাষা বাদ দিন, না হলে বুঝে নেব ফ্যাসিবাদ আপনাদের মনেও : জামায়াত আমির 

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে রাজশাহী মহানগর জামায়াতের ইফতার মাহফিল

সিরিজ হেরে র‌্যাংকিংয়ে ৯-এ নেমে গেল বাংলাদেশ

কেরালায় আতশবাজির মজুতে বিস্ফোরণ : আহত দেড় শতাধিক