মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মাদুরো যদি তেড়িবেড়ি করে, শেষবারের মতো তেড়িবেড়ির সুযোগ পাবে: ট্রাম্প

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৩, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন তাহলে এটি ‘ভালো’ হবে। কিন্তু তিনি মাদুরো যদি ক্ষমতা না ছেড়ে ‘তেড়িবেড়ি করেন, তাহলে এবারই শেষবারের মতো তেড়িবেড়ি করতে পারবেন বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুদ্ধজাহাজ মোতায়েনসহ হাজার হাজার সেনা মোতায়েন করেছেন ট্রাম্প। এরমধ্যে গত দুই সপ্তাহে দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে মার্কিনিরা। ট্যাংকার জব্দ, সেনা জড়ো করার উদ্দেশ্য কি মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা? সোমবার (২২ ডিসেম্বর) ট্রাম্পকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, “আমি মনে করি… সবকিছু মাদুরোর ওপর নির্ভর করছে তিনি কি করতে চান। কিন্তু আমি মনে করি ক্ষমতা ছেড়ে দেওয়া তার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে দেখা যাক কি করা যায়।” ক্ষমতা না ছেড়ে যদি মাদুরো প্রতিরোধের চেষ্টা করেন তাহলে এবারই তাকে ‘শেষ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, “তিনি যদি কিছু করতে চান। যদি তেড়িবেড়ি করতে চান। এবারই শেষবারের মতো তেড়িবেড়ি করার সুযোগ পাবেন।”

এছাড়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, “গুস্তাভো যুক্তরাষ্ট্রের বন্ধু নন। তিনি খুবই খারাপ, খুবই খারাপ লোক। তাকে সাবধান থাকতে হবে, কারণ তিনি কোকেইন তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠান।

এদিকে মাদক চোরাচালান ঠেকানোর নাম করে প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো শুরু করেন ট্রাম্প। এখন এই শক্তির মাধ্যমে তিনি মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন। ওই অঞ্চলে মার্কিনিদের বিমান হামলায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, তারা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - অন্যান্য