বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফখরুলের সঙ্গে বৈঠকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীে দলের নেতারা

প্রতিবেদক
editor
জুলাই ২৩, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা।বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এবং মহাসচিবের অনুমোদনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’ গঠিত হয়।

সর্বশেষ - অন্যান্য