রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী-২ আসনে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২১, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে আমার বাংলাদেশ পার্টির (এবি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এসময় রাজশাহী মহানগর এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।

মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ সাঈদ নোমান জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তার আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত রাজশাহী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাঈদ নোমান আরো বলেন, জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতি চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এসময় তিনি রাজশাহী-২ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - অন্যান্য