শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান সাদিক কায়েমের

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত, সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত দেশের সকল ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানান তিনি। সাদিক কায়েম বলেন, “শহীদ হাদি ভাই কোনো ভায়োলেন্সের মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চান নাই। তার আদর্শ ছিল মেধা-মনন, জ্ঞান দিয়ে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করা।”

তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম দীর্ঘ। শহীদ হাদী যে লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন সাময়িক উত্তেজনা কিংবা সহিংসতা দিয়ে সে লক্ষ্য অর্জন করা যাবে না। বরং যেকোনো হঠকারী কর্মকাণ্ড শহীদ ওসমান হাদী ও আমাদের সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে।”

“কোন ফাঁদে পা না দিয়ে শহীদ হাদী ভাইকে বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি রাখুন।”

সর্বশেষ - অন্যান্য