মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি কমবে : দুদক চেয়ারম্যান

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

তিনি বলেছেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। তখন আর দুদকের প্রয়োজন হবে না। আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতি-বিরোধীদের মাত্র এক দিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব।

সকালে দুদকের সেগুনবাগিচা কার্যলয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি-বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং দুদকের কর্মকর্তারা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কাঁচা মরিচের দাম বেড়ে কেজি ৪৫০ টাকা

নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আপত্তিকর মন্তব্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে নোটিশ

শ্রীলঙ্কার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে জিতল ভারত

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার

ক্যাডার বৈষম্য আমাদের বিষয়বস্তু না বলে আমরা তো চোখ, কান বন্ধ করে থাকতে পারি না : আবদুল মুয়ীদ চৌধুরী

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

পাকিস্তানে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

ঈদগাহ মাঠের কমিটি নিয়ে দ্বন্দ্ব রাজশাহীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ১০

ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে : রিজভী