শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে দোয়া

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রুয়েটের কেন্দ্রীয় মসজিদে জুমআ’র নামাজ শেষে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ দফতরের পরিচালকবৃন্দ, এল্যামনাইগণ, রাজশাহী এলজিইডির প্রকৌশলী রোমেল হাইদার, সেরিকালচারের প্রকৌশলী লুৎফর রহমান সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কিডনি জটিলতা ও ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বাদ জুমআ’ দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। রুয়েটের প্রাক্তন এল্যামনাইগণও এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্হ্য কামনায় দোয়ার আহবান জানিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য