রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

খালেদা জিয়ার জন্য ফুল পাঠালেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রতিবেদক
editor
নভেম্বর ২৩, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেরিং তোবগের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুলের কাছে খালেদা জিয়ার জন্য শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠান ভুটানের প্রধানমন্ত্রী।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একটি ফুলের তোড়া দিয়েছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

দলের মহাসচিব ওই ফুলের তোড়া হাসপাতালে ভর্তি ম্যাডাম খালেদা জিয়াকে পৌঁছে দিয়েছেন। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে করেন মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শায়রুল বলেন, বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়া ব্যবসা, বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে।

তিনি আরও বলেন, ভুটান দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে ভুটান এমন আশাবাদ ব্যক্ত করেছেন সফররত দেশটির প্রধানমন্ত্রী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মঙ্গলবার সকাল ৬টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

৫ বছর পর পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

বিএসসিসিএলের ব্যান্ডউইথ ব্যবহারে রেকর্ড

চাইলেই কি আদানির সঙ্গে চুক্তি বাতিল সম্ভব?

মেকআপ না করলে বেশি খুশি হই : সাদিয়া আয়মান

‘জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদে উপনীত হওয়ার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ’

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

আমরা সাহস দেখিয়েছি, সামনের পার্লামেন্টে প্রজ্ঞা দেখিয়ে ছাড়ব : সামান্তা শারমিন

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ : স্বরাষ্ট্র উপদেষ্টা