মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ?

প্রতিবেদক
editor
জুন ২৫, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশ সময় ২৬ জুন সকাল ৭টায় খেলতে নামবে চিলি ও আর্জেন্টিনা। আগের ম্যাচে দলের হয়ে দারুণ খেলেছিল দল। এই ম্যাচের একাদশ কেমন হবে, তাই সেটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই আর্জেন্টিনার সমর্থকদের মনে।

কানাডার বিপক্ষে প্রথম ম্যাচে কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছিলেন। যেখানে মিডফিল্ডে পারেদেসকে দেখা গিয়েছিল। মার্কুস আকুনা, ডি মারিয়া সবাই ছিলেন কানাডার বিপক্ষে একাদশে।

তবে চিলির বিপক্ষে ফরমেশন ঠিক রাখলেও একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত রয়েছে লিওনেল স্কালোনির অনুশীলনে। সেখানে বেশিরভাগ সময়েই দেখা গেছে তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ ও নিকো গঞ্জালেজকে খেলতে।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস অথবা এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, নিকোলাস গঞ্জালেজ/ডি মারিয়া, মেসি, হুলিয়ান আলভারেজ

সর্বশেষ - অন্যান্য