মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি গড়ে তোপে রণবীর

প্রতিবেদক
editor
নভেম্বর ১৮, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউড সুপারস্টার রণবীরের বয়স এখন ৪০। আর সারাঅর্জুনের বয়স মাত্র ২০। অথচ শুটিংয়ে সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বয়সের ব্যবধানের জন্য কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা।

হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মুখ খুললেন অভিনেতা রণীবর কাপুর। ‘হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে!’

এমন কাটাক্ষের জবাবে রণবীর বলেন, ‘ও যেন এটা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন একসময়। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তাছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

সর্বশেষ - অন্যান্য