বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘প্রাতঃরাশ’ অনুষ্ঠানে অংশ নিলেন মির্জা ফখরুল

প্রতিবেদক
editor
জানুয়ারি ৩০, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের গুলশান বাসভবনে ‘প্রাতঃরাশ’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল ১০টায় এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রাতঃরাশ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত আছেন। এছাড়া প্রাতঃরাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের দু’জন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।

সর্বশেষ - অন্যান্য