সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

প্রতিবেদক
editor
নভেম্বর ১৭, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হলো।

শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে ৩ হাজার টাকা প্রদান করা হয়। প্রতি তিন মাস পরপর এই এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

এককালীন শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মোসা. খাতিজা খাতুন, রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. তমালিকা আক্তার মৌ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মোসা. মহিমা খাতুন, রাজশাহী নিউ গভঃ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও রাসিকের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য