সোমবার , ২৪ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কেন অভিনয় কমিয়েছেন, জানালেন মেহজাবীন

প্রতিবেদক
editor
জুন ২৪, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটকের কাজ প্রায় বন্ধ করে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। অথচ টিভি পর্দার অভিনেত্রীদের মধ্যে শীর্ষ তারকা তিনি। নাটকে ব্যস্ততা ও জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় কাজ প্রায় বন্ধ করে দিলেন কেন? সম্প্রতি মেহজাবীনকে প্রশ্নটি করেন এক গণমাধ্যমকর্মী। অভিনেত্রী জানান, কাজ কমিয়ে দেওয়াটা জরুরি ছিল তার। এখন থেকে বেছে বেছে কাজ করবেন। গল্প পছন্দ হলেই কাজ করবেন, অন্যথায় নয়।

ব্যাখ্যা দিয়ে মেহজাবীন বলেন, এটা যেমন জরুরি, তেমন কঠিনও। আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন অনেক শেখার প্রয়োজন ছিল, অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সে জন্য অনেক নির্মাতা-শিল্পীর সঙ্গে বিভিন্ন ধরনের কাজ করেছি। প্রতিক্রিয়া যেমনই আসুক না কেন, প্রত্যেকটা কাজ থেকে আমি শিখেছি। ওই শিক্ষাটা নিয়েই আমার এত বছরের ক্যারিয়ার।

আমাদের দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে গিয়ে অভিনয় শেখা যাবে। তাই কাজের মাধ্যমেই শিখতে হয়। এই চেষ্টায় আমি নির্মাতাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। গুণী অভিনেতা-অভিনেত্রীরাও সুযোগ দিয়েছেন তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার। তাদের শেখানো পথেই আমি হেঁটেছি; তাই এখন বলতে পারি, গল্প পছন্দ হলেই কাজ করব, অন্যথায় না।

তিনি বলেন, আর এই স্যাক্রিফাইসটা অবশ্যই কঠিন। কারণ প্রত্যেক শিল্পী চান, বছরজুড়ে তার অনেক কাজ থাকবে, জনপ্রিয় হবে। কিন্তু এত মানুষের ভালোবাসা পাওয়ার পর এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, পরবর্তী প্রতিটি কাজ আলাদা হোক।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শাহজালালের কার্গো ভিলেজের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

এখনই জ্বালানির দাম বৃদ্ধি নয় : অর্থ উপদেষ্টা

টিভিতে দেখুন আজকের খেলা, ২১ মে ২০২৪

সরকারি স্কুলে ভর্তিতে ৬৮ শতাংশ কোটা, ‘অসহায়’ অভিভাবকরা

বাঘায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এবার আদালতে মামলা

নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই : রিজওয়ানা হাসান

রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, ফখরুলের দুঃখ প্রকাশ

নির্যাতনের অভিযোগ জানাতে ট্রাইব্যুনালে রাশেদ খান

কাশ্মির সীমান্তে ফের গোলাগুলি, ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে