বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই : মামুন

প্রতিবেদক
editor
নভেম্বর ৬, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। বুধবার (৫ নভেম্বর) দুপুরে দলের মহানগর কার্যালেয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা মামুন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে বিএনপি পরিকল্পনা সাজিয়েছে। দলের নির্দেশ যারা ধানের শীষ প্রতীক নিয়ে দলীয় মনোনয়ন পাবে তার পক্ষেই নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির নতুন কমিটি স্থানীয় ৬ টি আসনের প্রার্থীদের সাথে যোগাযোগ করছে তাদেরকে সব ধরনের সহযোগিতার জন্য।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্য নেতৃবৃন্দ।নেতারা বলেন, রাজশাহী মহানগরী বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহানগরী। এই মহানগরী শিক্ষা মহানগরী।

এই মহানগরীতে কোনোক্রমেই দলের নাম ভাঙিয়ে, দলের কোনো কর্মসূচির মধ্যে বিশৃঙ্খলা করলে নতুন কমিটি তা মেনে নেবে না। সকলের সহযোগিতা নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে এই মহানগরী থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড. ইউনূসের

নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে : ফখরুল

সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান

স্ত্রী রিয়ার ভিডিও ফাঁস করলেন হিরো আলম

এনসিপি নেতাকর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আরইউজের তীব্র নিন্দা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

যতই ভুল করুক, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্রদের : তানিয়া রব

রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজশাহীতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা