বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশকে জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

প্রতিবেদক
editor
নভেম্বর ৫, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : যুবাদের সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিলো আফগানিস্তান। ফয়সাল খানের সেঞ্চুরিতে ৭ উইকেটে তারা তুলেছে ২৭৫ রান।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের তৃতীয় ওভারেই ১০ রানে প্রথম উইকটে হারায় তারা।

তবে এরপর ফয়সাল খানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফগানরা। ফয়সাল ১০৫ বলে ১৪ চার আর ২ ছক্কায় খেলেন ১০০ রানের ইনিংস। আজিজুল হাকিম তামিম তাকে ফেরানোর পর আবার আফগানদের চেপে ধরেছিল বাংলাদেশ। ২১০ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।

সেখান থেকে অধিনায়ক মাহবুব খানের ৭৮ বলে ৬৮ রানের হার না মানা ইনিংসে ২৭৫ পর্যন্ত গেছে আফগানিস্তান। আল ফাহাদ আর আজিজুল হাকিম নেন দুটি করে উইকেট।

সর্বশেষ - অন্যান্য