মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফাইজা গ্রেফতার

প্রতিবেদক
editor
অক্টোবর ২৮, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।

গ্রেফতারকৃত তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার বিস্তারিত উল্লেখ করে মহানগর পুলিশ জানিয়েছে, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতঃ কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এছাড়া সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করাসহ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতো।

এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে অবহিত করেন। ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যায়। পরবর্তীতে গত ২৭ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, সে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

পুলিশ আরো জানায়, ফাইজার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

কোয়ালিফায়ারে পাঞ্জাবের প্রতিপক্ষ হবে কে?

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসির

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে : জাহাঙ্গীর আলম

নদী পরিষ্কার অভিযানে নর্ডিক দেশগুলোর সহযোগিতা চাইলেন : রিজওয়ানা হাসান

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, দুঃসংবাদ দিলেন জ্যোতিষী

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা নিয়ে বিএনপির উদ্বেগ

জাকসু নির্বাচনের ফল প্রকাশ হতে পারে দুপুর ৩টায়