শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মঞ্চে শুভশ্রীকে দেবের কথা মনে করিয়ে দিলেন শান

প্রতিবেদক
editor
অক্টোবর ১১, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের রজত জয়ন্তী উদযাপনে কলকাতায় মঞ্চ মাতালেন ভারতের জনপ্রিয় গায়ক শান। এদিন তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মঞ্চে এ সময় শুভশ্রীকে নায়ক দেবের কথা মনে করিয়ে দেন, সঙ্গে স্মৃতি উস্কে দেন দর্শকদের।

এদিন শুভশ্রীকে দেখে শান সরাসরি বলেন, “দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না…”। শুভশ্রী উত্তর দিলেন ‘হ্যাঁ দেখেছি তোমাকে শ্রাবণে’। এরপরই শান গাইতে শুরু করেন এই গান, গায়কের সঙ্গে গলা মেলান শুভশ্রীও।

দর্শকদের কাছে এই গান যেন পুরনো স্মৃতির ফেরান। ‘চ্যালেঞ্জ’ ছবির এই গান এখনও একই রকম জনপ্রিয়; সেটিও স্পষ্ট হয় এদিন। এই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথম দেব ও শুভশ্রী জুটি হিসেবে দেখতে পান। এরপর থেকেই পর্দায় এবং বাস্তবে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তারা।

দেব-শুভশ্রী একসঙ্গে মাত্র ছয়টি ছবি করেছেন। তবে এই জুটির জনপ্রিয়তার প্রমাণ দেখা গেছে ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে। দীর্ঘ ১০ বছর পর ছবির মুক্তির জন্য দর্শকদের অপেক্ষা দীর্ঘ ইতিহাস সৃষ্টি করেছিল।

তবে ‘ধূমকেতু’ মুক্তির পর বিশেষ কিছু কারণে দেব ও শুভশ্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। অনেকেই ভেবেছিলেন, বন্ধুত্বের সম্পর্ক থেকে আবার হয়তো কথা বলা বা মুখ দেখাদেখি বন্ধ করে দেবেন তারা। তবে শোনা যাচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়েছে। এমনকী দেব সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছেন, তিনি অবশ্যই শুভশ্রীর সঙ্গে কাজ করতে চান, ওই ভুল বোঝাবুঝি কিছুই নয়। পরবর্তী সময়ে নিশ্চয়ই কাজ করবেন।

শুভশ্রী নিজেও একাধিকবার জানিয়েছেন, অতীত নিয়ে তিনি বেশি ভাবেন না; বর্তমান এবং ভবিষ্যৎই তার জন্য গুরুত্বপূর্ণ। স্বামী রাজ এবং দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে তিনি বর্তমানে সুখের সংসার চালাচ্ছেন। এ সময়ও কাজের মধ্যে ব্যালেন্স বজায় রেখেছেন। দেবও এই বিষয়টি প্রশংসা করেছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নেচে নেচেই ফটোশুট করেন মাহি

নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল : সারজিস

প্রতিহিংসা বর্জন ও জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন  করলেন কৃষি সচিব

রিয়ালের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে লিভারপুলের উৎসব

NeoSpin Canada bonuses and mobile casino guide

NeoSpin Canada bonuses and mobile casino guide

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার করেছেন গ্রেফতার স্বাধীন: র‌্যাব

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত

‘সুলতানার স্বপ্ন’ নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শ প্রধান উপদেষ্টার

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রীর