বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গাজায় বোমা বিস্ফোরণ, আহত ৩ ইসরায়েলি সেনা

প্রতিবেদক
editor
অক্টোবর ৮, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন ইসরায়েলি সেনা। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি একজন আহত হলেও তার প্রাণসংশয় নেই বলে উল্লেখ করা হয়েছে আইডিএফের বিবৃতিতে।

আহত সেনাসদস্যদের নাম-পরিচয় বা তাদের শারীরিক অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইডিএফ। শুধু বলা হয়েছে— তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে। তার পরের দিন ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে।

আইডিএফের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার জন।

অন্যদিকে আইডিএফের হিসেব অনুযায়ী, গাজায় দু’বছরের অভিযানে নিহত হয়েছেন মোট ৯১৩ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন ৬ হাজার ৩১৮ জন।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত