রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতিসংঘের ২ আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিবেদক
editor
অক্টোবর ৫, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন।

রোববার (৫ অক্টোবর ) বেলা ১১টা গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ শুরু হয়, যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান ছিল।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত আছেন– বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং আসন্ন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - অন্যান্য