শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখলেন তারেক রহমান

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৭, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতির বীর সন্তানদের স্মরণ করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান প্রবেশ করে শহীদদের স্মরণে নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বাসে বসে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় তারেক রহমান পরিদর্শন বইয়ের তারিখের স্থানে বাংলায় ২৬-১২-২০২৫ এবং নামের স্থানে তারেক রহমান লিখেছেন। এ ছাড়া, পদবীর ঘরে তিনি ‘রাজনৈতিক কর্মী’ লিখেছেন। এরপর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ১৯৭১-এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা’। পরে স্বাক্ষর করেন তিনি।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত ১০টা ৩৪ মিনিটে তার বহনকারী বাসে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে শুক্রবার এদিন বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

‘ব্যক্তিগত মাহি অনেক সাধারণ’

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ : দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মধুমিতা

গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল

আইনি লড়াইয়ের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট নয়নতারার

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

হাদিকে হারিয়ে তারকা অঙ্গনে শোক

২০২৬ সাল থেকে ৭২৯ স্কুলে ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে ভর্তি বন্ধের নির্দেশ