রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিমানবন্দরে রণবীর-দীপিকা, দুই প্রাক্তনের আলিঙ্গন

প্রতিবেদক
editor
অক্টোবর ৫, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাই বিমানবন্দরে হঠাৎ দেখা হয়ে গেল বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের। সেখানে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায় দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে; আর এই অপ্রত্যাশিত মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

এক সময় রণবীর কাপুরের ও দীপিকার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। দুজনই এখন বিবাহিত এবং নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। রণবীর যেমন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের কন্যা রাহাও এখন বেশ বড়। অন্যদিকে দীপিকা অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী এবং তাদের কন্যা দুয়া।

সম্প্রতি এই দুই তারকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দীপিকা একটি গাড়িতে বসে আছেন এবং সেখানে রণবীর কাপুর প্রবেশ করছেন। রণবীরকে দেখে দীপিকা উঠে দাঁড়ান এবং তাকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, দীপিকা নিজের পাশে রণবীরকে বসার জন্য জায়গা করে দেন।

এই দৃশ্য দেখে নেটিজেনরা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় জুটি ‘নয়না’ ও ‘বানি’র কথা স্মরণ করেছেন। তাদের পুরোনো বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানবোধ আবারও অনুরাগীদের মুগ্ধ করেছে।

সর্বশেষ - অন্যান্য