বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

১৭ দিন ভারতের স্কুলে স্কুলে চলবে মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্র

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গতকাল ১৭ সেপ্টেম্বর নিজের ৭৫তম জন্মদিন উদযাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে দেশটির সব প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভিন্ন স্কুলে মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘চলো জীতে হ্যায়’ (এসো একসঙ্গে বাঁচি) দেখানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন উপলক্ষে ‘প্রেরণা’ নামের একটি কর্মসূচি গ্রহণ করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়। সেই কর্মসূচির আওতায় স্কুলে স্কুলে প্রদর্শন করা হবে ‘চলো জীতে হ্যায়’।

মোদির জন্মদিনের আগের দিন ১৬ সেপ্টেম্বর থেকে মাঠ পর্যায়ে শুরু হয়েছে ‘প্রেরণা’, চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এ কর্মসূচির পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৩ সংস্থা—সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)।

‘চলো জীতে হ্যায়’ চলচ্চিত্রে মূলত নরেন্দ্র মোদির শৈশব, কৈশর, তারুণ্যজীবন এবং একজন সংগঠক ও নেতা হিসেবে গড়ে ওঠার ওপর আলোকপাত করেই তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকটি মূল নীতির ওপর ভিত্তি করে গঠন করা হয়েছে ‘প্রেরণা’ কর্মসূচি। এই নীতিগুলো হলো আত্মমর্যাদাবোধ, বিনয়, সাহস, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন, সত্যনিষ্ঠা, করুণা, সেবাপরায়ণতা, স্বাধীনতা, কর্তব্যপরণায়ণতা এবং একতা।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভিকে বলেন, “এই ছবি শিক্ষার্থীদের চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনে সহায়তা করবে। ছোটদের অনুপ্রেরণা জোগাবে।”

সূত্র : ইন্ডিয়া টিভি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দেরি না করে এখনই নিরাপদ আশ্রয়ে যান : প্রতিমন্ত্রী

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে: খাজা আসিফ

আগুনে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ঘর করে দিল জামায়াত

“ক্যাপাসিটি চার্জের নামে বিপুল টাকা পতিত সরকারের সুবিধাভোগীদের পকেটে গেছে”

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: জাহাঙ্গীর আলম

রাজশাহীতে বিএনপি কর্মী মকবুল হত্যার ৫ আসামি গ্রেফতার

হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ আটক মাহিয়া মাহি

ভারত-পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে শিগগিরই কথা বলবে যুক্তরাষ্ট্র

ফের ৫ দিনের রিমান্ডে সালমান-দীপু মনি-পলক-মামুন