বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে মারা গেছেন

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ২০১৯ সালে প্রবীণার শরীরে ‘মাইলোমা’ (এক ধরনের রক্ত ক্যানসার) ধরা পড়ে। তবে অসুস্থতাকে সঙ্গী করেই তিনি নিয়মিত কাজ করে গেছেন।

বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলতেন, শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় জায়গা। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি সেই টান বজায় রেখেছিলেন এই শিল্পী। হিন্দি ও মারাঠি ভাষার চলচ্চিত্রেই সাবলীল পদচারণা ছিল প্রবীণার।

বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। সালমান খানের সুপারহিট ছবি ‘রেডি’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

এছাড়াও ‘গব্বর’ ছবিতে অক্ষয় কুমার এবং ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে তার কাজ নজর কেড়েছিল। সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’-তে স্বল্প সময়ের জন্য পর্দায় এসেও দর্শকদের মন জয় করেন তিনি। তাকে শেষবার দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে ‘তস্করি’ সিরিজে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ত্বকে লালচে দাগ কেন হয়?

দোকান কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, স্বামীর চেয়ে এগিয়ে স্ত্রী

আবু সাঈদ হত্যা মামলায় রিমান্ডে দুই পুলিশ সদস্য

ফিরোজায় কাটবে খালেদা জিয়ার ঈদ, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘পুশ ইন বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই’

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ : হাইকোর্ট

সেমিফাইনালে উঠতে যে ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে

কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল খালেদা জিয়ার

চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টা: আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভারত