রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেক্সিকোর ইউকাতানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, দুর্ঘটনাটি ঘটে মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে। এতে একটি ট্রেইলার, একটি প্রাইভেটকার এবং একটি ট্যাক্সির যাত্রীরা প্রাণ হারান।

ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “প্রথম খবর পাওয়ার পর থেকেই জরুরি পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দিচ্ছেন।”

সর্বশেষ - অন্যান্য