মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয় : ফখরুল

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার।

ফখরুল বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ‍্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখনো খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে, তাকে দেশের বাইরে পাঠানো দরকার।

বিএনপি মহাসচিব বলেন, অভ্যুত্থানের পরও আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদের নেতাদের ওপর এভাবে আক্রমণ করে তাহলে সাধারণ মানুষকে কি করছে চিন্তা করেন। এটা আমি কোনোমতেই মেনে নিতে পারি না। প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় যে তদন্ত দিয়েছেন সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের কাছে বলছি, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ক্যাডার বৈষম্য আমাদের বিষয়বস্তু না বলে আমরা তো চোখ, কান বন্ধ করে থাকতে পারি না : আবদুল মুয়ীদ চৌধুরী

আন্দোলনকারী শনাক্তে কাপড় খুলে চেক করা হয় পঙ্গু হাসপাতালে!

‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে রাজশাহীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হলেন পলাশ

মহানবীর জন্মের মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লি

জামিনে মুক্ত হয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন বিএনপি নেতা চাঁদ

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য : রাশিয়া

ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল করল রাশিয়া

ট্রেনে মালবিকা মোহাননকে অশ্লীল প্রস্তাব

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ