শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নুরের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
editor
আগস্ট ৩০, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধকালে শিক্ষার্থীরা ‘ছাত্র নাগরিক জনতা, গড়ে তোলো একতা, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে, ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই, বাহ ইউনুস চমৎকার, জাতীয় পার্টির পাহারাদার’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, চৌদ্দ দলসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি আমরা বারবার জানিয়েছি। কিন্তু এখনো জাতীয় পার্টি ও উত্তরপাড়ার জলপাই টুপিওয়ালাদের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির ছায়াতলে যৌথবাহিনী নুরের ওপর যে হামলা ও নারকীয় তাণ্ডব চালিয়েছে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এর বিচার নিশ্চিত করতে হবে।

সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে একা নিরন্তর লড়াই চালিয়ে গেছেন। তার ওপর ভয়াবহ আক্রমণ আমাদের জন্য বড় সতর্কবার্তা। যদি একটি রাজনৈতিক দলের প্রধানের ওপর এমন হামলা হতে পারে, তবে জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয় ও গ্রাম পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের ভবিষ্যত কতটা ঝুঁকিপূর্ণ।আজ নুরের ওপর হামলা চালিয়েছে কাল আমার-আপনার ওপর চালাবে।’

বিক্ষোভ সমাবেশে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ বক্তব্য দেন। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর যৌথবাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সর্বশেষ - অন্যান্য