শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নায়িকা থেকে এবার কবি হলেন ঋতুপর্ণা

প্রতিবেদক
editor
আগস্ট ৩০, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিউডের ইন্ডাস্ট্রিজে যার রয়েছে ব্যাপক অবদান। লম্বা ক্যারিয়ারে দর্শকের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সমানতালে সংসার নিয়েও ব্যস্ততা এই অভিনেত্রীর। এরই মধ্যে শোনা গেল, নতুন পরিচয়ে হাজির হচ্ছেন নায়িকা; যোগ হচ্ছেন কাব্যের জগতে।

জানা গেছে, নিজের জীবনের নানা অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিতে চলেছেন এই নায়িকা। আর তার সেই কবিতাগুলো এবার প্রকাশ পাচ্ছে বই আকারে, যে বইটির নাম ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’। বইটি অনুবাদ করেছেন ত্রিনাঞ্জন চক্রবর্তী, যা ফরাসি ভাষায়ও প্রকাশিত হচ্ছে। আগামী ৩০ আগস্ট কলকাতার আলিয়াস ফ্রাঁসোতে হবে বই প্রকাশের অনুষ্ঠান।

লেখালেখি অনেকদিন ধরেই করেন ঋতুপর্ণা। সেটিই এবার বই আকারে প্রকাশ্যে আসছে। তবে সিনেমা নিয়েও ব্যস্ততা কাটিয়ে উঠলেন সদ্যই এই নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘বেলা’। অনিলাভ চ্যাটার্জি পরিচালিত এই ছবিতে দেখা যাবে এক সাধারণ বাঙালি নারীর সংগ্রামী জীবন ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প। আর সেই বেলা চরিত্রেই অভিনয় করেছেন ঋতুপর্ণা।

সর্বশেষ - অন্যান্য