শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নুরের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র : মামুনুল হক

প্রতিবেদক
editor
আগস্ট ৩০, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, যেভাবে হামলা হয়েছে তাতে স্পষ্ট আমরা রাজনৈতিকভাবে আমাদের জীবন নিয়ে সংকটে আছি। এই হামলা মনে করিয়ে দিয়েছে, পুলিশের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জাতীয় মিডিয়ার সামনে একজন শীর্ষ রাজনৈতিক নেতার ওপর হামলা চালাতে পারে– এটি সভ্য পৃথিবীতে অকল্পনীয়।

তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ নিতে বারবার উদগ্রীব হয়ে উঠেছে। হেফাজতের যুগ্ম মহাসচিব বলেন, আজ ভিপি নুরুল হক নুর, তার সেক্রেটারি রাশেদ খান ও নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তাদের ক্ষতবিক্ষত করে হাসপাতালে পাঠানো হয়েছে– এটি আসলে একটি টেস্ট কেস। তারা যদি এভাবে পার পেয়ে যায়, তবে জুলাই বিপ্লবের কোনো অংশীজনই নিরাপদ থাকবে না।

মামুনুল হক বলেন, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে– জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে? আমরা সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত করেছি। অথচ এক বছর পূর্ণ হওয়ার আগেই আগস্ট মাসে আবারও আমাদের নেতাদের রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো।

তিনি দাবি করেন, এই হামলার মাধ্যমে দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তিনি দেশপ্রেমিক, রাজনৈতিক ও সামাজিক সব পক্ষ এবং সারা দেশের ছাত্রজনতাকে সতর্ক থাকার আহ্বান জানান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

জামায়াত নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

স্বাস্থ্যের ডিজিসহ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ দাবি

রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি বিএনপি নেতার

নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না, এনসিপিকে ফারুক

কঙ্গোতে ১৬৭ নারী কারাবন্দিকে ধর্ষণ, পুড়িয়ে হত্যা

হাসিনার অন্যায়ের প্রতিবাদে মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জিএম কাদের

বাগমারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

জুলাই গণহত্যা : তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে