শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাসিনাকে ভারত কেন পুশ ব্যাক করছে না, প্রশ্ন রিজভীর

প্রতিবেদক
editor
আগস্ট ৮, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন। পলাতক শেখ হাসিনাকে ভারত কেন পুশ ব্যাক করছে না- এমন প্রশ্নও রাখেন বিএনপির সিনিয়র এ নেতা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে রিজভী এসব বলেন। রুহুল কবির রিজভী বলেন, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন। তিনি কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন।

দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে হাসিনাকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী দল মানেই জঙ্গি— এমন পরিবেশ তৈরি করেছিল আওয়ামী সরকার। কিন্তু বেগম জিয়া পালাননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে।

সর্বশেষ - অন্যান্য