বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

স্লোগানে উত্তাল শাহবাগ

প্রতিবেদক
editor
আগস্ট ২৭, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন তারা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল শাহবাগ এলাকা। বুধবার (২৭ আগস্ট) দুপুর শাহবাগে বুয়েটের শিক্ষার্থীদের সড়ক বন্ধ করে স্লোগান দিতে শোনা যায়।

স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

অবস্থান নেওয়া প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আমজাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের দাবি না মানলে রাজপথ ছাড়বো না। আজকের মধ্যে না মানলে সচিবালয় ঘেরাও করবো।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

“আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধির প্রারম্ভিকতা ও প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভূমিকা” শীর্ষক সেমিনার

ইরানে সরকার পতন ‘আমাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয়’: নেতানিয়াহু

স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় রুয়েট শিক্ষার্থীরা

ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস

কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

দীর্ঘ ৬ বছর পর রাবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম, নীতিমালায় থাকছে না পরিবর্তন

বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ইউক্রেনকে আল্টিমেটাম দিলো স্লোভাকিয়া

১ দিনে ৬৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

‘সুলতানার স্বপ্ন’ নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শ প্রধান উপদেষ্টার