রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট যেভাবে করবেন

প্রতিবেদক
editor
আগস্ট ২৪, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বার্তা আদান-প্রদান কিংবা ছবি-অফিসের জরুরি ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করছেন। আপনার আমার মতো কয়েকশ কোটি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে প্রতিদিন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

তবে এখন যাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ নেই তারাও চ্যাট করতে পারবেন। এমনই এক অভিনব সুবিধা আনলো মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপ এবার ‘গেস্ট চ্যাট’ ফিচার আনতে চলেছে। এতে যারা এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদের বিশেষ সুবিধা হবে।

যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাকে লিঙ্ক পাঠাতে হবে। ওই লিঙ্কের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে। এর জন্য অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ওয়েব ব্রাউজারের মাধ্যমে একে অপরের সঙ্গে চ্যাট করা যাবে।

আরও একটি সুবিধা হলো এতে চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চ্যাটে এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ অ্যাপ ব্যবহার না করলেও, চ্যাট এনক্রিপ্টেড থাকবে। তাই ব্যবহারকারীর চ্যাটের নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।

হোয়াটসঅ্যাপ মোবাইল বা ল্যাপটপে ইন্সটল থাকলে, নানা সুবিধা পাওয়া যায়। যদি কেউ অ্যাপ না রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও থাকবে। লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট করলে ছবি, ভিডিও, জিফ পাঠানো যাবে না। কোনো ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না।

হোয়াটসঅ্যাপ কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে না। কোনো গ্রুপ চ্যাটও করা যাবে না। অর্থাৎ শুধু মেসেজই পাঠানো যাবে। ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার্স আনার প্রস্তুতি চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার চালু হতে পারে।

সূত্র: সিনেট

সর্বশেষ - অন্যান্য