শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘থামা’ কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা!

প্রতিবেদক
editor
আগস্ট ২৩, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কমেডি, রোম্যান্স আর হররের মিশেলে আসছে বলিউডের নতুন ছবি ‘থামা’। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন আদিত্য সরপোতদার। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল।

‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ কিংবা ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় সিনেমার পর এবার ম্যাডক ফিল্মস তাদের ভুতুড়ে দুনিয়ায় যোগ করল ‘থামা’। বলা হচ্ছে, এই ছবিতে এক অন্ধকার অতীতের ছায়ায় ভিন্ন স্বাদের প্রেমের গল্প ফুটে উঠবে।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রাশমিকার নতুন লুক। খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি যেন অন্য রকম রহস্যের ছোঁয়া ফুটে উঠেছে। ছবিতে তার চরিত্রের নাম ‘তাদাকা’, যে আলো-অন্ধকারের ভেতর দিয়ে ভালোবাসা আর ভয়ের গল্প বলবে।

অন্যদিকে আয়ুষ্মান খুরানা থাকছেন ‘অলোক’ এর ভূমিকায়, যে মানুষের শেষ আশার প্রতীক। অলোকের প্রেমে পড়ে তাদাকা। তবে তাদের গল্পের মাঝেই হাজির হবে অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’, যার চরিত্রে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর কৌতুকরসে ভরপুর পরেশ রাওয়াল ছবিতে আনবেন বাড়তি মজা। জানা গেছে, চলতি বছরের দিপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে ‘থামা’।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত ৫৩৮

সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ জিএস প্রার্থী ফরহাদের

গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল

পাকিস্তানের এক প্রদেশে ৮ মাসে ৬ শতাধিক সন্ত্রাসী হামলা

ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া মাংস কার? ডিএনএ টেস্ট করাতে কলকাতায় যাবে সাংসদের কন্যা

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে ৩ জন গ্রেফতার

হার্দিকের নতুন প্রেমিকা জেসমিন

বাংলাদেশ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় : মৎস্য উপদেষ্টা