বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হার পাকিস্তানের

প্রতিবেদক
editor
আগস্ট ১৩, ২০২৫ ৩:০২ পূর্বাহ্ণ

জিল্লুর রহমান জয় : প্রথম দুই ম্যাচে ১-১ ড্র। সুতরাং, ত্রিনিদাদের তারুবায় অবস্থিত ব্রায়ান চার্লস লারা স্টেডিয়ামে আজ আক্ষরিক অর্থেই ফাইনাল অনুষ্ঠিত হয়। আর সেই ফাইনালেই ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হার। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৫ রানের লক্ষে বাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। সেই ধাক্কায় পাকিস্তানের বাটিং স্তম্ভ ধ্বংশ হয়। মাত্র ৯২ রানেই অলআউট হয় পাকিস্তান এতে করে ২০২ রানের বিশাল ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ইনিংস খেললেন অধিনায়ক শাই হোপ। তার ব্যাটে উঠে এলো অনবদ্য এক সেঞ্চুরি। অপরাজিত থাকলেন ৯৪ বলে ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১২০ রানে।

শাইহোপের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ রান করেন জাস্টিন গ্রিভস। ৩৭ রান এভিন লুইসের।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংসের উইকেট হারায় স্বাগতিকরা। কিং করেন মাত্র ৫ রান। ১৭ রান করে বিদায় নেন কিচি কার্টি। ৫৪ বলে ৩৭ রান করে আউট হন এভিন লুইস। শুরুতে রান তোলার গতি কিছুটা কম হলেও, এরই মাঝে মাঝারি মানের কয়েকটি জুটি গড়ে ক্যারিবীয়দের রানকে বাড়াতে থাকেন হোপ।

শেরফানে রাদারফোর্ডের সঙ্গে ৪৫ রানের, রস্টোন চেজের সঙ্গে ৬৪ রানরে, ‍গুদাকেশ মোতির সঙ্গে মাত্র ৭ রানের জুটি গড়েন। তবে, সবচেয়ে বড় জুটিটি গড়েন জাস্টিন গ্রিভসের সঙ্গে। ৫০ বলে অপরাজিত ১১০ রানের। এই জুটিই মূলত ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। জাস্টিন গ্রিভস ২৪ বলে করেন ৪৩ রান এবং হোপ এই জুটিতে অবদান রাখেন ২৬ বলে ৬০ রানের।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইরানে সরকার পতন ‘আমাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয়’: নেতানিয়াহু

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বড় বিপর্যয় থেকে অর্থনীতি রক্ষা পেয়েছে : সিপিডি

নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে, নেতাকর্মীদের সজাগ থাকতে হবে : ফখরুল

মোস্তাফিজের ৯ কোটিতে, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি

সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র আটক

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নেব : তারেক রহমান

সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের বৈঠক

মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলো জামায়াত