বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না : ড. কেরামত

প্রতিবেদক
editor
আগস্ট ৬, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তির ১ম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর উদ্যোগে আলুপট্রি মোড় হতে গণমিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে গণকপাড়া মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। তিনি বলেন, জুলাই বিপ্লবের ১ম বার্ষিকিতে আমাদের প্রত্যয় হউক যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আমরা তাদের স্বপ্ন বৃথা হতে দেব না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যহত রাখবো। জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের এমপি প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।

উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট ও যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

সর্বশেষ - অন্যান্য