মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
editor
আগস্ট ৫, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে বিকেল ৫টা ২২ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ শুরু করেন। পাঠ শেষে উপস্থিত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কোলাকুলি করেন তিনি।

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি ২৪-এর গণ-অভ্যুত্থান ভিত্তিক ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।

অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের সঙ্গে বুক মেলান তারা।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি।

বৃষ্টিতে ভিজে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট দেখছেন ছাত্র-জনতা
বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দলগুলোর মধ্যে এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিয়ে ঐকমত্য গড়ে উঠেছে

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মেসিকে আল ইত্তিহাদে পাওয়া হবে স্বপ্নের মতো: জেরার্ড

ব্রাজিলকে হারিয়ে পঞ্চমবার নারী ফুটবলের সোনা জিতলো যুক্তরাষ্ট্র

রাশমিকার সঙ্গে বাগদান, দুর্ঘটনার শিকার বিজয়

সৈকতের পার দখল-উচ্ছেদ ‘টম অ্যান্ড জেরি’র মতো চলছে: রিজওয়ানা

এটা আমার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় : জিএস ফরহাদ

ওআইসির মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন, আদালতের অসন্তোষ

যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না : ঋতুপর্ণা

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনবে : ফখরুল

অনেকে লুকিয়ে আছে, খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা