সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

প্রতিবেদক
editor
আগস্ট ৪, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে চারের সাহায্যে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ম্যাচে আবারও দেখা গেল পাকিস্তানের দাপট। ১৩ রানের জয়ে উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সালমান আঘার দল।

লডারহিলে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান। জবাবে ছয় উইকেটে ১৭৬ রান করতে পারে উইন্ডিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ১৪ রান ও ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জিতেছিল।

আজ উদ্বোধনী জুটিতেই পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। শামার জোসেফের বলে ৭৪ রানে ফারহান আউট হলে ভাঙে ১৩৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাইম ফেরেন ৬৬ রানে। বাকি সময় আসা যাওয়ার মাঝে ছিলেন পাকিস্তানের ব্যাটাররা।

দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৫ রান হাসান নাওয়াজের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, জোসেফ ও রস্টন চেজ। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল উইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ২৬ বলে আসে ৪৪ রান। তবে ওপেনার অ্যান্ড্রু জুয়েল ২৪ রানে ফেরার পর ক্রমেই রানের গতি কমে আসে স্বাগতিকদের। আলিক আথানাজে ও শেরফান রাদারফোর্ড ফিফটি পেলেও দলকে জেতাতে তা যথেষ্ট ছিল না।

ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন আথানাজে, ৫১ রান আসে রাদারফোর্ডের ব্যাট থেকে। পাকিস্তানের হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, সাইম ও সুফিয়ান মুক্বিম একটি করে উইকেট নেন। আগামী ৯ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

একদলীয় শাসনব্যবস্থার বিলুপ্তি ঘটাতে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি নিয়ে যা বলছেন ভারতীয় কূটনীতিক

দ্বিতীয় বিয়ের হলুদে জমিয়ে নাচলেন মধুমিতা

ইসরায়েলি হামলায় একদিনে ৫৩ ফিলিস্তিনি নিহত

জালিয়াতি চক্রের খপ্পরে অভিনেত্রী!

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস : ব্রিটিশ দৈনিক

গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান, এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

রাজশাহীর ২টি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

দুর্গাপূজার মহাষ্টমীতে রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ কমিশনার