শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পপকর্ন রেডি রাখুন, আমি ফিরছি : শাহরুখ খান

প্রতিবেদক
editor
আগস্ট ২, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ৭১তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মানে ভূষিত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম জাতীয় স্বীকৃতি পেলেন তিনি। ‘জওয়ান’ ছবিতে তার অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন কিং খান। আর এই সম্মান পেয়ে আবেগে ভাসলেন শাহরুখ।

পুরস্কার ঘোষণার পর থেকেই শাহরুখের ওপর বয়ে যায় শুভেচ্ছার ঢল। সেই উচ্ছ্বাসে সাড়া দিয়ে একটি ভিডিও বার্তায় সকলের সামনে এলেন কিং খান নিজেই। দেখা যায়, চিকিৎসাধীন অবস্থায় শাহরুখের হাতে ও কোমরে সাপোর্ট বেল্ট। তবুও মুখে হাসি, কৃতজ্ঞতা।

ভিডিওবার্তায় শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি, যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে। এটা কেবল স্বীকৃতি নয়, বরং বড় এক দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধু কাজ নয়, সত্যের প্রতিফলন তুলে ধরার দায়িত্ব।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, জুরি বোর্ড এবং পরিচালকদের- বিশেষ করে অ্যাটলি ও ‘জওয়ান’ টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানান শাহরুখ। বলেন, ‘এই সিনেমাই তাকে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছে। একই সঙ্গে টিম মেম্বার, স্টাইলিস্ট, সহকর্মী— সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

পরিবারের কথাও উঠে আসে বাদশার কণ্ঠে। স্ত্রী গৌরী এবং সন্তানদের প্রসঙ্গে বলেন, ‘শেষ চার বছরে ওরা আমায় যতটা ভালোবাসা আর সাহস দিয়েছে, তাতে আমি নিজেকে ঘরের সবচেয়ে ছোট সদস্য বলে মনে করি।’

সবশেষে ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, ‘এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। এখন হাত পুরোপুরি খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না… তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন… আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই!’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

“মৎস্য সেক্টরকে সমৃদ্ধ করতে পারলে বেকারত্ব দূরীকরণ সম্ভব”

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৫৫০০ ছাড়িয়েছে

মানুষকে ইসলামের শিক্ষা দিতে এখন বেশি ভালো লাগে : লুবাবা

মধ্যপ্রাচ্যে সংঘাত, ট্রাম্পের ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ও বিশ্বকাপ ঝুঁকি

দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলসে বৃষ্টির পূর্বাভাস

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, জানালেন ট্রাম্প

৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টাকে দিলেন সিএজি

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

চকলেটে নেশাদ্রব্য মিশিয়ে অজ্ঞানের চেষ্টা করেন পরিচালক : সুমি

মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা