বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাপান সফরে যাচ্ছেন ইসি সচিব আখতার

প্রতিবেদক
editor
জুলাই ৩১, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাপানে বসবাসরত প্রবাসীদের ভোটার কর্যক্রম শুরু করতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সরকারি সফরে আগামী ১৯ আগস্ট জাপানের টোকিও যাচ্ছেন। তার এই সফর মূলত টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সরঞ্জাম/সিস্টেম স্থাপন তত্ত্বাবধান, কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়া ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সঙ্গে সর্ম্পকিত।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এম. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিব আখতার আহমেদ ৩ কর্মদিবসের জন্য জাপান সফর করবেন।

সফরের শর্তাবলী অনুযায়ী, আখতার আহমেদ ১৭ আগস্ট ঢাকা ত্যাগ করবেন এবং ২৩ আগস্ট দেশে ফিরবেন। তার এই সফরের সম্পূর্ণ সময়কাল এবং ভ্রমণ ও পরিবহনের জন্য ব্যয় করা সময় কর্তব্যরত সময় হিসেবে গণ্য হবে। এই সফরের সমস্ত খরচ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প (পর্যায়-২) বহন করবে বলে জানানো হয়েছে। তবে, কর্মকর্তা কেবল স্থানীয় মুদ্রায় তার বেতন ও ভাতা গ্রহণ করবেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত