বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটে ‘যোগাযোগে দক্ষতা’ শীর্ষক বিশেষ সেমিনার

প্রতিবেদক
editor
জুলাই ৩০, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘মাস্টারিং কমিউনিকেশনস: দ্যা কি টু পার্সোনাল এন্ড প্রফেশনাল সাকসেস’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই সেমিনারের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ক্লাব।

এতে প্রধান বক্তা ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়্যুম। তিনি বলেন, “যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান ও রুয়েট আইপিই ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি হিউম্যান কমিউনিকেশনে দক্ষতা অর্জনও জরুরী।”

সেমিনারে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিসিইউতে সর্বোচ্চ ব্যবস্থায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে : ডা. জাহিদ

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ডিসিদের স্বাধীনভাবে কাজ করতে আহ্বান প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে বিলের মাছের ঘেরের মাচায় ঝুলছে তরমুজ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিপিএর বিক্ষোভ কর্মসূচি

গভীর রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে মারধরের মুখে রাভিনা

বাঘার এক সময়ের প্রমত্তা পদ্মা এখন শীর্ণ দশা

প্রতিশোধ নয়, সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে : খালেদা জিয়া

মিস দক্ষিণ আফ্রিকা মুকুট জয় করলেন মিয়া লে রউক্স

জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে : শামীম সাঈদী