মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নিরাপদ জীবন দিতে না পারলে সংস্কার কাজে আসবে না : ফখরুল

প্রতিবেদক
editor
জুলাই ২৯, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক  : সংস্কার যদি মানুষের সার্বিক উন্নয়নে না আসে, শিশুদের ভবিষ্যতকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদের একটা নিরাপদ জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ সংগঠনের গণতান্ত্রিক পদযাত্রায় শিশু কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যোগ দেয় বিগত সময়ে শহীদ, গুম ও খুন হওয়ায় পরিবারের শিশুরা।

মির্জা ফখরুল বলেন, লড়াইয়ে আমাদের এই পরিবারগুলো আত্মাহুতি দিয়েছে। তারা ত্যাগ করেছে। আমরা সবাই কিন্তু তা করতে পারিনি। আজকে অনেকেই পরিবর্তনের সাথে সাথেই ভালো ভালো জায়গা দখল করে বসে গেছি। অনেকে মন্ত্রী হয়েছি। অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছি। অনেকে বড় বড় ব্যবসা-বাণিজ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার এই শিশুদের কথা কিন্তু ঠিক সেইভাবে সামনের দিকে এগিয়ে আনতে পারিনি।

মির্জা ফখরুল বলেন, পরিবর্তনের পরে একটা অন্তর্বর্তী সরকার হয়েছে। যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, শিশুদের পুনর্বাসনের জন্য তারা একটা স্পেশাল সেলস তৈরি করবেন এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্যও। কিন্তু অত্যন্ত দুঃখের কথা আমরা দেখেছি, সেই ঘটনাগুলো আজও ঘটেনি।

তিনি বলেন, আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামার পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার বা কাঠামো যদি মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যতকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোন কাজে আসবে বলে আমি মনে করি না।

মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আজও অনেক শিশু তাদের বাবাকে ফিরে পায়নি। তাদের কান্না আমাদের আবেগকে নাড়া দেয়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যেন গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও শিশুদের পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দল ক্ষমতায় এলে গুম, খুন ও শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও শিশুদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’ শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা হয়তো অনেকের বাবাকে ফিরিয়ে দিতে পারব না, কিন্তু তাদের জীবনযাপন উন্নত করতে পারি।’

অনুষ্ঠানের শেষে মির্জা ফখরুল আল্লাহর কাছে গুম হওয়া ব্যক্তিদের সুরক্ষা ও শান্তি কামনা করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘মির্জা’র হাফ সেঞ্চুরি, উচ্ছ্বসিত অঙ্কুশ

বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার হুমকি বিজেপি সভাপতির

মায়ের সঙ্গে বিজ্ঞাপনে নাম লেখালেন মিথিলার মেয়ে

ফেব্রুয়ারিতে রাকসু নির্বাচনের তফসিল: রাবি উপাচার্য 

‘আমাদের আঙুল ট্রিগারে’ ট্রাম্পকে সতর্কবার্তা ইরানের শীর্ষ কমান্ডারের

বর্তমান অবস্থা মেনে নিয়ে ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

তৈরি পোশাক রপ্তানিতে আয় বেড়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীরকে অবসরে পাঠানোর আদেশ স্থগিত আদালতে

সিরিয়ায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৫

আইনজীবী সাইফুল হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় গ্রেফতার