মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আমার অবস্থাও সুশান্তের মতো হবে : তনুশ্রী

প্রতিবেদক
editor
জুলাই ২৯, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দিন কয়েক আগে ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। দাবি করেছিলেন, নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছেন তিনি। পাশাপাশি এই দাবিও করেন, তার পরিণতিও হতে পারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো। এমন মন্তব্যের পর আরও একবার সুশান্তকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এবার তনুশ্রী দাবি করলেন, সুশান্ত নিজে একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন।

অভিনেত্রী বলেন, সাধারণ মানুষের উচিত, সুশান্ত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা। কারণ কেউই জানেন না, তারা ঠিক কতটা যুদ্ধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনু্শ্রী দত্ত লিখেছেন, “সুশান্ত সিং রাজপুত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো ঈশ্বরের নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের।

এভাবেই সাহায্য করা যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করেই তাদের কিছুটা সাহায্য করতে পারি। আমরা কেউ জানি না, তারা কতটা যুদ্ধ করেছেন, শয়তানদের সঙ্গে কী প্রকার লড়াই করেছেন। অবসাদ নিয়ে গল্প ফাঁদা এখন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

এখানেই শেষ নয়। তনুশ্রী বলেছেন, “এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। ঈশ্বরের এই সন্তানেরা এমনই সব মানুষদের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।” যখনই সুশান্তের কথা মনে পড়ে, তখনই প্রার্থনা করেন তনুশ্রী। দিন কয়েক আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নাকি আশঙ্কা করছেন সুশান্ত সিংহ রাজপুতের মতো পরিণতি হবে তার।

সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্তর জলঘোলা হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, সম্প্রতি সিবিআই অভিনেতার মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা খুঁজে পায়নি বলেই জানিয়েছে। এ বার বলিউডের ‘মাফিয়া গ্যাং’-এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন তনুশ্রী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের জয়রথ থামিয়ে রংপুরের আটে আট

আজ ফ্রান্সে দ্বিতীয় দফার ভোট

উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি নির্বাচিত

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রুয়েট শিক্ষার্থীদের

সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: রিজভী

‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— ছবিতে জীবনের গল্প বললেন পরীমণি

রাকসুতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কে এই তোফা?

১০০ দিনের ‘কৈফিয়ত’ দিতে সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল

ফাইল ছবি

এইচএসসির ফল ঘোষণা করবেন বোর্ড চেয়ারম্যানরা

কোটা আন্দোলন ইস্যুতে বহির্বিশ্বের উদ্বেগ, যা বলল চীন