বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ২৮ জুলাই

প্রতিবেদক
editor
জুলাই ২৩, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে। বুধবার (২৩ জুলাই) বিকালে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্ত ক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনী তফশিল আগামী ২৮ জুলাই (সোমবার) বিকাল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে। একইসঙ্গে রাবির ওয়েবসাইটে ওই ঘোষণার পরে তফশিল পাওয়া যাবে।

উল্লেখ্য, রাকসু নির্বাচনের জন্য পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করে। ওই রোডম্যাপ অনুযায়ী, ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তিগ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারিত ছিল। এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

রোড ম্যাপ অনুযায়ী, চলতি বছরের জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ - অন্যান্য