বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

প্রতিবেদক
editor
জুলাই ২৩, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানা গেছে, বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন। তারা হলেন- সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

বিমানবন্দরে চিকিৎসক ডা. চোং সি জ্যাককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গ্রহণ করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে- মাইলস্টোন ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে বাংলাদেশি মেডিকেল টিমকে সহায়তা ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। তার এই আগমন চিকিৎসা সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে রাতে সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক টিম আসবে।

তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’র সঙ্গে এমওইউ (সমঝোতা স্মারক) আছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদের কেস রিপোর্ট পাঠানো হয়েছে। তাদের একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুজন নার্স আজ (মঙ্গলবার) রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি, তারা আগামীকাল (বুধবার) থেকেই এই (চিকিৎসক) টিমে জয়েন করতে পারবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শ্রীলঙ্কার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে জিতল ভারত

গাজায় নিহত ৫২, হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

পোশাকের কারণে কটাক্ষের শিকার নেহা কক্কর

সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান করা হবে : পরিবেশ উপদেষ্টা

রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে : উমামা ফাতেমা

১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব

কুমিল্লায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৩

খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার ৭

তমার সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন রাফি

ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে নেপালের পথে বাংলাদেশী দুই সাংবাদিক