রবিবার , ৯ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তাসনিয়া ফারিণের ‘মুক্তি’

প্রতিবেদক
editor
জুন ৯, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন। কিন্তু সেসবকে রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়।

কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বোঝে। রাইসা কোনোভাবেই কাউকে বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও। তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এমনি এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে অভিনেত্রী দারুণ আশাবাদী।

তিনি বলেন, ঈদে এবার খুব বেশি আমার নাটক নেই। যে কটি কাজ করেছি এর মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। আত্মহত্যার পথ বেছে না নিয়ে কিভাবে একটা মেয়ে সত্যের উন্মেচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।’ এতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন। আসছে ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি প্রকাশ হবে।

সর্বশেষ - অন্যান্য