মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিমান বিধ্বস্তে নিহতদের জন্য দোয়া আয়োজন জামায়াতের

প্রতিবেদক
editor
জুলাই ২২, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (২১ জুলাই) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ২১ জুলাই সোমবার বেলা দেড়টার দিকে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলটসহ ২০ জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। এ দুর্ঘটনায় প্রায় পৌনে দুইশত শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২২ জুলাই) সকল জেলা/মহানগরীতে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি। এই দোয়া অনুষ্ঠান যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য সকল জেলা/মহানগরী সংগঠনকে অনুরোধ করা হল।

উল্লেখ্য, জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ইতোমধ্যেই জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া!

রুয়েটে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইউনূস: মোদী

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩ জন দেশে ফি‌রেছেন : আসিফ নজরুল

৫ ম্যাচে ৩ সেঞ্চুরিতে শিরোপা জিতলেন ডি ভিলিয়ার্স

শান্তিরক্ষা মিশনে নিহত সেনাবাহিনীর ৬ সদস্যের জানাজা সম্পন্ন

‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’— জাতিসংঘে মুখ ফসকে বললেন মার্কিন দূত

‘সাইয়ারা’ হিট হতেই অনীত পাড্ডার ঝুলিতে নতুন ছবি

ভোজ্যতেলে সংকট, বোতল ও খোলা তেলে দাম বেড়েছে

রাবিতে ‘বি’ ইউনিটের পরীক্ষায় ‘সি’ ইউনিটের উত্তরপত্র; ভোগান্তিতে শিক্ষার্থীরা