সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নিহত পাইলটের রাজশাহীর বাসায় আহাজারি

প্রতিবেদক
editor
জুলাই ২১, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমানবাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগরের বাসায় আহাজারি চলছে। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও পরিবার নিয়ে রাজশাহী নগরীতে বসবাস করতেন। সোমবার (২১ জুলাই) নগরীর উপ-শহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় গিয়ে দেখা যায়, শোকের মাতম চলছে, আহাজারি করছেন স্বজনেরা।

পাইলট তৌকিরের বাবার নাম তোহরুল ইসলাম। তার মায়ের নাম সালেহা খাতুন। সোমবার বিকেলে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।

তৌকিরের চাচা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, আমাদের তৌকির আর জীবিত নেই। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার রাজশাহী এয়ারপোর্টে পাঠানো হয়। সেই হেলিকপ্টারে করে তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছেন।

তিনি আবেগাপ্লুত হয়ে আরো বলেন, কিছু দিন সাগর রাজশাহী এসেছিল। ছয় মাস আগে তার বিয়ে হয়। তার কোনো বাচ্চা-কাচ্চা নেই। সাগরের লাশ আনার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - অন্যান্য